Print

সারাদিন

বিলাসবহুল হোটেল খুলছেন সালমান খান

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মে ২১, ২০২৩

বিনোদন ডেস্ক

ভারতের অন্যতম মেগাতারকা বলিউড ভাইজান সালমান খান। প্রতিপত্তির অভাব নেই তার, যদিও এখনও এক কামরার ফ্ল্যাটে থাকতেই স্বচ্ছন্দ তিনি। তিন দশকেরও বেশি সময় ধরে বলিপাড়ায় রাজত্ব করছেন সালমান খান।

সম্প্রতি বলিউড সুপারস্টার অভিনীত ‘কিসি কি ভাই কিসি কি জান’ সিনেমা মুক্তি পায়। এখন অপেক্ষায় রয়েছে ‘টাইগার ৩’ সিনেমা। তবে তার আগেই এলো নতুন খবর। ব্যবসায় হাত পাকাতে চলেছেন বলিউড ভাইজান। মুম্বইয়ে সমুদ্রের ধারে বিলাসবহুল হোটেল খুলছেন সালমান খান।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মুম্বইয়ের বান্দ্রা এলাকায় ১৯ তলার হোটেল নির্মাণ করছেন বলিউড সুপারস্টার সালমান খান। প্রতিটি তলায় থাকছে বিনোদন ও অবসর যাপনের ব্যবস্থা। প্রথম দুইটি তলায় থাকছে ক্যাফে ও রেস্তরাঁ। তৃতীয় তলায় থাকছে জিম ও পুল।

চতুর্থ তলা পরিষেবা সংক্রান্ত কাজের জন্য। পঞ্চম ও ষষ্ঠ তলার পুরোটা জুড়েই থাকছে অনুষ্ঠানকক্ষ। তারপর সপ্তম থেকে বাকি অংশে থাকবে বিলাসবহুল হোটেল। অভিনেতার মা সালমা খানের নামে নামাঙ্কিত হবে এই হোটেল, এমনটাই জল্পনা। যদিও অভিনেতার তরফে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।

সারাদিন/২১ মে/এমবি 

Nagad
Nagad