Print

সারাদিন

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

প্রকাশিত: ৪:২১ অপরাহন, মে ২৮, ২০২৩

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রাম নগরীতে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

রোববার (২৮ মে) ভোরে নগরের বায়েজিদ বোস্তামী থানার সৈয়দ পাড়ায় একটি বসতবাড়িতে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ওই বিস্ফোরণে দগ্ধরা হলেন- নূর নাহার বেগম (৩০), তার ছেলে মারুফ (১) ও মেয়ে ফিরিয়া (৩) এবং ঈমাম উদ্দিন (২৩)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, রোববার (২৮ মে) ভোরে বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে দগ্ধ চার জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সারাদিন/২৮ মে/এমবি 

Nagad
Nagad