Print

সারাদিন

নারীর দেহকে টুকরো টুকরো করলেন প্রেমিক

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জুন ৮, ২০২৩

সারাদিন ডেস্ক

ভারতের মুম্বাইয়ে লিভ-ইন পার্টনারকে হত্যার পর টুকরো টুকরো করার দায়ে এক প্রেমিককে আটক করেছে পুলিশ। এই ঘটনা বুধবার (০৭ জুন) ৫৬ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মুম্বাইয়ের মিরা রোডে আকাশ গঙ্গা ভবনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম মনোজ সাহানি। গত ৩ বছর ধরে তিনি সরস্বতী বৈদ্য নামের এক নারীর সাথে মুম্বাইয়ের মিরা রোডে আকাশ গঙ্গা ভবনে একসাথে থাকতেন।

গত বুধবার ওই ভবন থেকে নায়ারণগর পুলিশ ফোন কল পায়। অভিযোগ, ওই ফ্ল্যাট থেকে বাজে গন্ধ বের হচ্ছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

মুম্বাইয়ের ডেপুটি পুলিশ কমিশনার জয়ন্ত বাজবেল বলেন, ওই ভবন থেকে পুলিশ এক নারীর দেহ উদ্ধার করেছে, যার দেহ টুকরো টুকরো করা হয়েছে। সেখানে এক যুগল লিভ-ইন করছিলেন। এ নিয়ে আরও তদন্ত চলছে। তবে ঠিক কী কারণে মনোজ এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা এখন পর্যন্ত জানা যায়নি।

সারাদিন/০৮ জুন/এমবি 

Nagad
Nagad