Print

সারাদিন

সব গুজবে পানি ঢাললেন এমবাপ্পে!

প্রকাশিত: ১:১৮ অপরাহন, জুন ১৪, ২০২৩

খেলাধুলা ডেস্ক

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। গুঞ্জন উঠেছিল, পিএসজি ছাড়তে পারেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। যোগ দিতে পারেন রিয়াল মাদ্রিদে। স্পেনের ক্লাবটি নাকি তাকে নিতে আগ্রহী।

সেই জল্পনায় পানি ঢেলে দিলেন এমবাপ্পে নিজেই। জানালেন, পিএসজিতেই তিনি সুখে আছেন। ক্লাব ছাড়ার কোনও পরিকল্পনা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে বলেন, “আগেই বলেছি যে পিএসজিতে আমি খুব খুশি। আগামী মৌসুমেও পিএসজিতেই খেলব।”

লা প্যারিসিয়ানের সংবাদকে সরাসরি মিথ্যা বলে দিলেন ফরাসি তারকা। রিটুইট করে এমবাপ্পে লিখেছেন, “এগুলো মিথ্যা। এগুলো যতো ছড়ায়, ততোই গুজব আরও বড় হয়। আমি আগেই বলেছি, আগামী মৌসুমেও পিএসজিতে থাকব। এখানে আমি খুশি আছি।”

জানা গেছে, ২০২৪ সাল পর্যন্ত পিএসজি সাথে এমবাপ্পের চুক্তি রয়েছে। শোনা যাচ্ছিল, তার পরে আর থাকতে রাজি নন তিনি। এমবাপ্পে অবশ্য তার পোস্টে জানাননি পিএসজির সাথে চুক্তি শেষ হওয়ার পর কী করবেন। তবে চুক্তি ভেঙে মাঝ পথে অন্য ক্লাবে যোগ দিচ্ছেন না বলে পরিষ্কার করে দিলেন এমবাপ্পে।

সারাদিন/১৪ জুন/এমবি 

Nagad
Nagad