Print

সারাদিন

বন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠানে মানতে হবে ৪ নির্দেশনা

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৩

সারাদিন ডেস্ক

বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য চার দফা জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (১১ জুলাই) মাউশি এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি দেশের কোনো কোনো স্থানে বন্যা দেখা নিয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে মাউশির আওতাধীন বন্যাকবলিত এলাকার সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিম্নরূপ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্দেশনাগুলো হলো-

এক. বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সার্বক্ষণিক খোলা রেখে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা নিতে হবে।

দুই. সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

তিন. পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য প্রতিটি জেলা-উপজেলা-থানায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলার ব্যবস্থা করতে হবে এবং সার্বিক অবস্থা অধিদপ্তরের পরিচালককে (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন) অবহিত করতে হবে।

Nagad
Nagad

চার. শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা প্রতিষ্ঠানের আসবাবপত্র ও কম্পিউটার সামগ্রী নিরাপদে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

সারাদিন/১১ জুলাই/এমবি