Print

সারাদিন

ন্যানসির পুরস্কার চুরি মামলা: প্রতিবেদন দাখিলের নতুন তারিখ

প্রকাশিত: ৩:৩৮ অপরাহন, জুলই ২৫, ২০২৩

সারাদিন ডেস্ক

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও অলংকার চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ জুলােই) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম প্রতিবেদন দাখিলের নতুন এই দিন ধার্য করেন।

আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দীন গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, তাহমিনা ও রিপা দুজনই কণ্ঠশিল্পী ন্যানসির বাসায় গৃহপরিচারিকার কাজ করত। শাকিল তাহমিনাকে প্রায় বাসা থেকে নিতে আসত। গত ০৫ এপ্রিল তাহমিনা বাসার কাউকে না জানিয়ে চলে যায়। এর আগে ২৬ ফেব্রুয়ারি রিপাও বাসার কাউকে কিছু না জানিয়ে চলে যায়।

এদিকে, গত ১৮ এপ্রিল ন্যানসি দেখতে পান আলমারিতে তার দুইটি স্বর্ণের চেইন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ডায়মন্ডের লকেটসহ মূল্যমান অলঙ্কার নেই। যার মূল্য ৩ লাখ ২১ হাজার টাকা। এই ঘটনায় গত ২৭ এপ্রিল ন্যানসির ভাই শাহরিয়ার আমান সানি বাদী হয়ে তিনজনকে আসামি করে গুলশান থানায় মামলা দায়ের করেন।

সারাদিন/২৫ জুলাই/এমবি

Nagad
Nagad