Print

সারাদিন

পুতিন আর ১০ বছরও বাঁচবেন না: জেলেনস্কি

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৩

সারাদিন ডেস্ক

‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ১০ বছরও বাঁচবেন না’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর সাথে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন জেলেনস্কি। পরে সাক্ষাৎকারের এই অংশ সোমবার (৩১ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘সিএনএন’র এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

ওই সাক্ষাৎকারে জেলেনস্কিকে সাংবাদিক প্রশ্ন করেন, ইউক্রেনের যুদ্ধ কী সিরিয়ার যুদ্ধের মতো? ইউক্রেনের অবস্থাও কী সিরিয়ার মতোই হবে?

জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “না এটি সম্ভব নয়, কারণ পুতিন এত বছর বাঁচবেন না। তিনি যে গতিতে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, সে গতিতে সিরিয়ায় যুদ্ধ করেননি। সিরিয়ার যুদ্ধ ভিন্ন।” তিনি আরও বলেন, “রাশিয়ান প্রেসিডেন্ট আর ১০ বছরও বাঁচবেন না। তিনি আর কোনোভাবেই আগের মতো নেই।”

ইউক্রেনীয় প্রেসিডেন্ট দাবি করেন, রুশ সেনাদের বর্তমান কার্যক্রম ‘প্রমাণ করে ইউক্রেনে দখলদারিত্ব বজায় রাখা এবং ইউক্রেনকে পরিপূর্ণভাবে ধ্বংস করার সক্ষমতা এখন রাশিয়ার নেই।”

Nagad
Nagad

সারাদিন/০১ আগস্ট/এমবি