Print

সারাদিন

টানা দ্বিতীয় ম্যাচে ৩ গোল খেলো রিয়াল

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৩

খেলাধুলা ডেস্ক

বর্তমানে প্রাক-মৌসুমের ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে রয়েছে য়্যুভেন্তাস ও রিয়াল মাদ্রিদ। এই সফরে টানা দ্বিতীয় ম্যাচে ৩ গোল খেয়েছে ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (০৩ আগস্ট) সকালে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়েছে ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্তাস। এই হারে মার্কিন যুক্তরাষ্ট্রে মৌসুম পূর্ব প্রস্তুতি শেষ করলো রিয়াল। চার দিন আগে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ৩-০ গোলে হেরেছিল রিয়াল।

এর আগে অবশ্য প্রথম দুটি প্রস্তুতি ম্যাচে এসি মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছিল কার্লো আনচেলত্তির দল।

এদিন ম্যাচের ২০ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। প্রথম মিনিটেই জুভেন্টাসের মইসে কিন গোল করে এগিয়ে নেন দলকে। আর ২০ মিনিটের মাথায় টিমোথি উইয়াহর গোলে ব্যবধান হয় ২-০। অবশ্য ৩৮ মিনিটে রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন।

কিন্তু বাকি সময়ে আর তারা জুভেন্টাসের জালের নাগাল পায়নি। উল্টো যোগ করা সময়ে (৫ মিনিট) সাদা-কালো শিবিরের দুসান ভ্লাহোভিক গোল করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান ক্লাবটি।

এদিকে, রিয়াল মাদ্রিদ পরের ম্যাচ খেলবে লা লিগায় নতুন মৌসুমের প্রথম। আগামী ১২ আগস্ট মৌসুমের প্রথম ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। জুভেন্টাসকে পরের ম্যাচটি খেলতে অপেক্ষা করতে হবে ২০ আগস্ট পর্যন্ত। সেদিন উদিনেসের বিপক্ষে ম্যাচ দিয়ে সিরি’আ মৌসুম শুরু করবে দলটি।

Nagad
Nagad

সারাদিন/০৩ আগস্ট/এমবি