Print

সারাদিন

ইউক্রেনে দুই বিমানের সংঘর্ষে ৩ পাইলট নিহত

প্রকাশিত: ১:০৭ অপরাহন, গাস্ট ২৭, ২০২৩

সারাদিন ডেস্ক

ইউক্রেনের আকাশে দুটি এল-৩৯ যুদ্ধ প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে অন্তত তিনজন সামরিক পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৫ আগস্ট) দেশটির রাজধানী কিয়েভের পশ্চিমের জাইটোমির অঞ্চলের এই দুর্ঘটনা ঘটে।

শনিবার (২৬ আগস্ট) ইউক্রেনের বিমানবাহিনী এই তথ্য জানিয়েছে। লন্ডন-ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‌‘রয়টার্স’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

বিমানবাহিনী তাদের টেলিগ্রাম অ্যাপে উড়ন্ত অবস্থায় দুই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে তারা বলেছে, “আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। এটি আমাদের সবার জন্য একটি বেদনাদায়ক এবং অপূরণীয় ক্ষতির বিষয়।”

তিন পাইলটের মৃত্যুর ঘটনা দেশটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ নিহতদের একজন ছিলেন দুর্দান্ত প্রতিভার অধিকারী, যিনি এফ-১৬ যুদ্ধবিমান ওড়ানোতে বেশ আগ্রহী ছিলেন।

রাতের ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তিনজনের মধ্যে একজন অ্যান্ড্রি পিলশচিকভ যিনি একজন ইউক্রেনীয় অফিসার। যিনি দেশকে ব্যাপকভাবে সাহায্য করেছেন।

Nagad
Nagad

দেশটির বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত পিলশ্চিকভকে বলেন, নিহতদের একজন ইংরেজিতে সাবলীল ছিলেন এবং গত ডিসেম্বরে ‘মেগা ট্যালেন্ট’ ও সংস্কারের নেতা হিসাবে ২৯ বছরের ওই পাইলটের সাক্ষাৎকার নিয়েছিল রয়টার্স।

সারাদিন/২৭ আগস্ট/এমবি