Print

সারাদিন

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২৩৬৭, মৃত্যু ৭

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাত জন মারা গেছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৩৬৭ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭৬ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৮৯৯ জন ঢাকা ও এক হাজার ৪৬৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

বর্তমানে দেশে সর্বমোট আট হাজার ৪৪৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৯০৮ জন এবং ঢাকার বাইরে চার হাজার ৫৩৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

২০২৩ সালের এক জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক লাখ ২১ হাজার ৫০০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৫৭ হাজার ১৪৬ এবং ঢাকার বাইরে ৬৪ হাজার ৩৫৪ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক লাখ ১২ হাজার ৪৭৮ জন।

Nagad
Nagad