Print

সারাদিন

কক্সবাজারে ট্রলারে বিস্ফোরণ: দগ্ধ আরও ১ জেলের মৃত্যু

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৩

চট্টগ্রাম প্রতিনিধি:

কক্সবাজারে বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ফিশারীঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া ওসমান গনি (৬০) নামে আরও এক জেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ওসমান গনি কক্সবাজার শহরের সমিতি পাড়ার বাসিন্দা। তার শরীরের ৭০ শতাংশের বেশী পুড়ে যায়। এ নিয়ে ঘটনায় এখন পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গত শনিবার সকালে আয়ুব আলী (৫৮) নামে এক জেলে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়ার পথে মারা যান।

এর আগে শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয় ১২ জেলে। ছয় নম্বর ঘাটে নোঙর করা এফবি লাকি নামের ট্রলারটিতে ১৮ জন জেলে ছিলেন।

ট্টগ্রাম মেডিকেলের ৩৬ নম্বর বার্ন ও প্লাষ্টিক সার্জারী ওয়ার্ডের সহকারী রেজিষ্ট্রার রাশেদ উল করিম জানিয়েছেন, আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হলে গত শনিবার একজন এবং আজ সোমবার একজনের মৃত্যু হয়। বিস্ফোরণে আহত অপর ২ জন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Nagad
Nagad