Print

সারাদিন

১৩ থেকে ১৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে টেক্সটাইল ও পোশাকশিল্পের প্রদর্শনী

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে বসছে টেক্সটাইল ও পোশাকশিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী। টেক্সটাইল ও পোশাকশিল্পকে কেন্দ্র করে চার দিনব্যাপী বসছে এই প্রদর্শনী। ‘সেমস-গ্লোবাল ইউএসএ’ আয়োজনে একই সঙ্গে এই আলাদা আলাদা মেলা হবে। এ প্রদর্শনী ১৩-১৬ সেপ্টেম্বর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

সোমবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানান। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে প্রদর্শনী।

সংবাদ সম্মেলনে সেমস গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম জানান, এ তিন প্রদর্শনী বাংলাদেশের টেক্সটাইল ও পোশাকশিল্পের সর্ববৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী, যা এবছর ২২ বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এটি ক্রেতা এবং সরবরাহকারীদের জন্য বাংলাদেশে অনুষ্ঠিত সবচেয়ে বড় মিটিং প্লেস, যেখানে সরাসরি যোগাযোগের মাধ্যমে ক্রেতা এবং সরবরাহকারীরা ব্যবসার প্রসারে কাজ করতে পারবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেমস গ্লোবালের সিইও এস এস সারওয়ার, সেমস গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং অভিষেক দাস, ডিরেক্টর, ইন্টারন্যাশনাল মার্কেটিং।

প্রদর্শনীগুলো মূলত সেমস্-গ্লোবাল ইউএসএ আয়োজিত টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনের একটি অংশ; যা বাংলাদেশ, ব্রাজিল, মরক্কো এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

Nagad
Nagad

সারাদিন. ৪ সেপ্টেম্বর