Print

সারাদিন

হার্ট অ্যাটাক করেছেন নির্মাতা আফজাল, সিসিইউতে ভর্তি

প্রকাশিত: ৩:২৩ অপরাহন, সেপ্টেম্বর ৫, ২০২৩

বিনোদন ডেস্ক

হার্ট অ্যাটাক করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। এরআগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে নির্মাতা শিহাব শাহীন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া অভিনেতা আফজাল হোসেনের ঘনিষ্ঠ বন্ধু মাসুম বাশারও বিষয়টি নিশ্চিত করেছেন।

মাসুম বাশার বলেন, “আফজালের অবস্থা খুব একটা ভালো বলা যাচ্ছে না। বর্তমানে তিনি সিসিইউতে ভর্তি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও সোমবার (০৪ সেপ্টেম্বর) রাতে হার্ট অ্যাটাক হয়। পরে দ্রুত তাকে সিসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা।”

নির্মাতা শিহাব শাহীন বলেন, “আজ মঙ্গলবার থেকে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ফিল্মের শুটিং করার কথা ছিল। কিন্তু আফজাল ভাই ফোন করে বলেন, তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। নিউমোনিয়া সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।”

সারাদিন/০৫ সেপ্টেম্বর/এমবি 

Nagad
Nagad