Print

সারাদিন

পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারালো ভারত

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৩

সারাদিন ডেস্ক

বৃষ্টির কারণে ম্যাচ গড়ালো রিজার্ভ ডে-তে। তবে কলম্বোর প্রেমাদাসার উইকেটের চরিত্র খুব একটা বদলায়নি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের ছুড়ে দেওয়া ৩৫৭ রানের পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ৩২ ওভারে অলআউট হয়ে গেছে ১২৮ রানেই। চিরপ্রতিদ্বন্দ্বীদের ভারত হারিয়েছে ২২৮ রানের বিশাল ব্যবধানে।

সোমবার (১১ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। জবাবে ব্যাটারদের ব্যর্থতায় ১২৮ রানে থামে পাকিস্তান। ২২৮ রানে হারলেও বাংলাদেশের বিপক্ষে জয়ে ফাইনালের দৌড়ে টিকে আছে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত : ৫০ ওভারে ৩৫৬/২ (রোহিত ৫৬, শুভমান ৫৮, কোহলি ১২২*, রাহুল ১১১*; শাহীন ১০-০-৭৯-১, নাসিম ৯.২-১-৫৩-০, ফাহিম ১০-০-৭৪-০, হারিস ৫-০-২৭-০, শাদাব ১০-১-৭১-১, ইফতিখার ৫.৪-০-৫২-০)।

পাকিস্তান : ৩২ ওভারে ১২৮/৮ (ফখর ২৭, ইমাম ৯, বাবর ১০, রিজওয়ান ২, সালমান ২৩, ইফতিখার ২৩, শাদাব ৬, ফাহিম ৪, আফ্রিদি ৭; বুমরাহ ৫-১-১৮-১, সিরাজ ৫-০-২৩-০, পান্ডিয়া ৫-০-১৭-১, ঠাকুর ৩-০-১৪-১, যাদব ৮-০-২৫-৫, জাদেজা ৫-০-২৬-০)।

Nagad
Nagad