Print

সারাদিন

আফগানদের উড়িয়ে বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্নের শুরু

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩

সারাদিন ডেস্ক

বিশ্বকাপে বাংলাদেশের বড় স্বপ্নের শুরু হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আফগানদের স্রেফ গুঁড়িয়ে দিয়েছে টাইগাররা। লাল-সবুজের বোলারদের আধিপত্যের দিনে মাত্র ১৫৬ রানের মধ্যেই গুঁটিয়ে যায় আফগানিস্তান। মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর সাবলীল ব্যাটিংয়ে রশিদ-নবিদের বিপক্ষে ৯২ বল বাকি থাকতেই ৬ উইকেটের দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করল সাকিব আল হাসানের দল।

আজ (শনিবার) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৩৭ ওভার ২ বলে ১৫৬ রান তুলে অলআউট হয় আফগানিস্তান। সর্বোচ্চ ৪৭ রান এসেছে রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে। ৩টি করে উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান। জবাবে খেলতে নেমে ৩৪ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। টাইগারদের হয়ে হাফ সেঞ্চুরি পেয়েছেন মিরাজ ও নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশের হয়ে মিরাজ ও সাকিবের শিকার তিনটি করে উইকেট। এ ছাড়া শরিফুল দুটি এবং তাসকিন ও মুস্তাফিজ একটি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ৩৪ দশমিক ৪ ওভারে ১৫৮/৪, লক্ষ্য ১৫৭ (মুশফিকুর রহিম ২*, নাজমুল হোসেন শান্ত ৫৯*; তানজিদ তামিম ৫, লিটন দাস ১৩, মেহেদী হাসান মিরাজ ৫৭, সাকিব আল হাসান ১৪)।

আফগানিস্তান : ৩৭ দশমিক ২ ওভারে ১৫৬/১০ (ফজল হক ফারুকী ০*; ইব্রাহিম জাদরান ২২, রহমত শাহ ১৮, হাশমতউল্লাহ শহীদী ১৮, রহমানউল্লাহ গুরবাজ ৪৭, নাজিবউল্লাহ জাদরান ৫, মোহাম্মদ নবী ৬, রশিদ খান ৯, আজমতউল্লাহ ওমরজাই ২২, মুজিব উর রহমান ১, নাভিন ০)।

Nagad
Nagad