Print

সারাদিন

ভিয়েতনামে মধুর আলস্য সময় কাটাচ্ছেন ‘প্রভা’

প্রকাশিত: ৬:০১ অপরাহন, নভম্বর ১, ২০২৩

সারাদিন ডেস্ক

নানা কারণেই গুরুত্বপূর্ণ ভিয়েতনামের হ্যানয়। এই শহরকে ১৯৯৯ সাল থেকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও জায়গাটি পর্যটন শিল্পের জন্যও গুরুত্বপূর্ণ। এই সুন্দর শহরে মধুর আলস্য কাটাচ্ছেন জনপ্রিয় মডেল এবং আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সেখানে- এই মুহূর্তে ভিয়েতনামে মধুর আলস্য কাটাচ্ছেন। এ কথা তিনি নিজেই জানিয়েছেন।

নিজের সোশ্যাল হ্যান্ডেলেই জানালেন, বিভিন্ন শহর ছাড়াও দেশটির রাজধানী শহর হ্যানয়েও বেশ ঘুরে বেড়াচ্ছেন। মুগ্ধ হচ্ছেন দেশটির কৃষ্টি ও সংস্কৃতির সংস্পর্শে গিয়ে। জনবহুল এলাকার ভেতর দিয়ে এঁকে বেকে চলা রেলপথে গিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন। এই রেলপথ সত্যিই বিস্ময়কর। খুবই সংকীর্ণ পথ দিয়ে রেলগাড়ি ছুটে যাচ্ছে। সেসবের ভিডিও করেছেন অভিনেত্রী।

একটি ছবিতে দেখা যাচ্ছে প্রভা আলোকময় সন্ধ্যায় হ্যানয়ের নিকটবর্তী হই অ্যান নামের একটি শহরে হ্রদে পা ছড়িয়ে বসে আছেন। এর একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনেও লিখে দিয়েছেন, মধুর আলস্য।

তবে প্রভার সঙ্গে কে রয়েছেন সেটা জানা সম্ভব হয়নি। কিন্তু প্রভাও জানাননি যে তিনি কারও সঙ্গে গিয়েছেন নাকি একাই গিয়েছেন।

সাদিয়া জাহান প্রদভা নাটক বা মডেলিং দিয়ে আলোচনায় না থাকলেও সামাজিক মাধ্যমে সক্রিয় থাকেন।

Nagad
Nagad