প্রকাশিত: ৫:৩৪ অপরাহন, নভম্বর ২০, ২০২৩
সারাদিন ডেস্ক
সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসিকে গ্লোবাল ট্রেজারি ম্যানেজমেন্ট (বাণিজ্যিক পেমেন্ট) শ্রেষ্ঠত্বের জন্য ওয়েলস ফার্গো ব্যাংক এনএ বিশেষ স্বীকৃতি পুরস্কার দিয়েছে। আজ সোমবার (২০ নভেম্বর) সাউথইস্ট ব্যাংক থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মো. ছাদেক হোসাইন ওয়েলস ফার্গো ব্যাংকের পোর্টফোলিও ম্যানেজমেন্ট অ্যান্ড লোন সিন্ডিকেশন, করপোরেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও এপেকের ব্যবস্থাপনা পরিচালক আদি কৌশিকের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
সাউথইস্ট ব্যাংক এবং ওয়েলস ফার্গো ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সারাদিন. ২০ নভেম্বর