Print

সারাদিন

সিলেটের হরিপুরে নতুন গ্যাসের সন্ধান

প্রকাশিত: ৩:৪০ অপরাহন, নভম্বর ২৬, ২০২৩

সিলেট প্রতিনিধি:

সিলেটের হরিপুরে নতুন একটি কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। কূপটিতে ৪৩ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। রোববার (২৬ নভেম্বর) সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসক্ষেত্রের ১০নং কুপে নতুন এই গ্যাসের সন্ধ্যান পাওয়া যায়।

সিলেট গ্যাস ফিল্ডসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জানান, সম্পূর্ণ নতুন এই কূপটিতে গ্যাসের সন্ধান মিলল। এখান থেকে দৈনিক ১৩ মিলিয়ন গ্যাস পাওয়া যাবে।

সংশ্লিষ্টরা জানান, কূপ খননে ২০৩ কোটি টাকা ব্যয় হয়েছে। এই কুপে মজুদ গ্যাসের মূল্য ৩৬০০ কোটি টাকা। এলএনজি আমদানি মূল্য হিসেবে প্রায় ১০ হাজার কোটি টাকা।

এর আগে, গত ২২ নভেম্বর সিলেট কৈলাসটিলায় পরিত্যক্ত ২ নং কূপ থেকে গ্যাস জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। যেখান থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।

প্রসঙ্গত, দেশের সবচেয়ে প্রাচীন গ্যাসক্ষেত্র সিলেটের হরিপুর। ১৯৫৫ সালে গ্যাসক্ষেত্রটির সন্ধান পাওয়ার পর এই অঞ্চলে প্রতিনিয়তই চলছে গ্যাস উত্তোলন ও সরবরাহের কাজ। সবশেষ মের্সাস স্লুমবার্গার সিয়াকো কোম্পানির ত্রিমাত্রিক জরিপে জানা যায় এই ক্ষেত্র থেকে প্রায় ৪০৬ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। সিলেট গ্যাসফিল্ড থেকে প্রতিদিন ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হয়।

Nagad
Nagad