Print

সারাদিন

নাশকতা মামলা: ছাত্রদলের সাবেক সভাপতি খোকন আটক

প্রকাশিত: ৪:৩৮ অপরাহন, নভম্বর ২৯, ২০২৩

সারাদিন ডেস্ক

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকনকে আটক করেছে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মগবাজারের ওয়্যারলেস গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, ছাত্রদল নেতাকর্মীরা একটি মিছিল বের করার প্রস্তুতি নিয়েছিল। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তখন পুলিশ দেখে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে খোকনকে আটক করা হয়।

ওসি আওলাদ হোসেন আরও জানান, খোকনের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

সারাদিন. ২৯ নভেম্বর

Nagad
Nagad