Print

সারাদিন

জামিন পেলেন বিএনপি নেতা শাহজাহান ওমর

প্রকাশিত: ৫:৪৯ অপরাহন, নভম্বর ২৯, ২০২৩

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

বাসে আগুন দেওয়ার ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানায় করা মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ নভেম্বর) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত এ জামিন মঞ্জুর করেন।

এর আগে ৯ নভেম্বর রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম।আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৫ নভেম্বর তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৪ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭ টার দিকে গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রী ছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালক বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামি হিসেবে ৪ নভেম্বর ভোরে রাজধানীর একটি বাসা থেকে শাহজাহান ওমরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

৫ নভেম্বর ভোরে রাজধানীর একটি বাসা থেকে ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়।

Nagad
Nagad