Print

সারাদিন

ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু, হাসপাতালে ৮৭৭

প্রকাশিত: ৭:২৪ অপরাহন, নভম্বর ৩০, ২০২৩

সারাদিন ডেস্ক

ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে তিনজন ঢাকার বাসিন্দা। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭৭ জন। নতুন সাতজন নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে এক হাজার ৬২২ জনে।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৮৭৭ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৪৪ জন এবং ঢাকার বাইরের ভর্তি হয়েছে ৭৩৩ জন।

এ ছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত তিন লাখ ১১ হাজার ৮৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ঢাকায় এক লাখ ৭ হাজার ৮৩৬ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছে দুই লাখ ৪০ হাজার ৫৫ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তিন লাখ ছয় হাজার ৭৯০ জন। তার মধ্যে ঢাকায় এক লাখ ৫ হাজার ৯৯১ জন এবং ঢাকার বাইরে দুই লাখ ৭৯৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

Nagad
Nagad