Print

সারাদিন

‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে’

প্রকাশিত: ১২:০৯ অপরাহন, december ১৪, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের-বলেন ৭১ সালে সাম্প্রদায়িক যে অপশক্তি বাঙালিদের হত্যা করেছিল, তারা এখনও ডালপালা মেলে আছে। সাম্প্রদায়িক এই অপশক্তির বিরুদ্ধে আত্মশক্তিতে বলীয়ান হয়ে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘ আজকে আমাদের অঙ্গীকার, আমাদের শপথ- বাংলাদেশকে সাম্প্রদায়িকতা মুক্ত করতে হলে বিএনপি-জামায়াতের নেতৃত্বে যে অপশক্তি স্বাধীনতার প্রতি হুমকি প্রদর্শন করে যাচ্ছে, আমাদের সাম্প্রদায়িকতার পথে নিয়ে যাওয়ার, পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে, সন্ত্রাস করছে; সেই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে আমরা লড়াই অব্যাহত রাখব।’

ওবায়দুল কাদের বলেন, আমাদেরকে আজকে মুক্তিযুদ্ধের চেতনায় আত্মশক্তিতে বলীয়ান হতে হবে। আত্মশক্তিতে বলীয়ান একটি জাতির পরাজয় হতে পারে না। এ জাতি একদিন বিজয়ী হবেই, এটাই আমাদের বিশ্বাস।

এর আগে সকাল ৭টার পর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Nagad
Nagad