Print

সারাদিন

ইসরায়েলের গাজা অভিযান আরো চলবে, নিহত সাড়ে ১৮ হাজারের বেশি

প্রকাশিত: ৪:২২ অপরাহন, december ১৫, ২০২৩

সারাদিন ডেস্ক

যতই কূটনৈতিক চাপ থাকুক, গাজার লড়াই এখনই বন্ধ করবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেছেন-
সম্পূর্ণ জয় না পাওয়া পর্যন্ত গাজা অভিযান বন্ধ হবে না।

নেতানিয়াহু উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন, সম্পূর্ণ জয় না পাওয়া পর্যন্ত গাজা অভিযান বন্ধ হবে না। বহির্বিশ্ব যতই চাপ দিক, তিনি এই লড়াই চালিয়ে যাবেন। হামাসকে সম্পূর্ণ ধ্বংস করাই তার একমাত্র লক্ষ্য।

এদিকে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ১৮ হাজার ৭৮৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

বৃহস্পতিবারই হোয়াইট হাউজেরর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইসরায়েলে পৌঁছেছেন। তার সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুর অফিস একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, আমার মার্কিন বন্ধুকে জানিয়েছি, আমাদের সাহসী যোদ্ধাদের লড়াই ব্যর্থ হতে দেবো না।

বিবৃতিতে বলা হয়েছে, আমার মার্কিন বন্ধুকে জানিয়েছি, আমাদের সাহসী যোদ্ধাদের লড়াই ব্যর্থ হতে দেব না। যে সেনা জওয়ানদের আমরা হারিয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই লড়াই চালিয়ে যেতে হবে। হামাসকে খতম না করা পর্যন্ত এই লড়াই চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নেতানিয়াহুর অফিস।

হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন প্রতিনিধি ইসরায়েলকে কঠিন প্রশ্নও করেছেন। যে পদ্ধতিতে ইসরায়েল এখন গাজায় অপারেশন চালাচ্ছে, তা বদল করা সম্ভব কি না, সে বিষয়ে জানতে চেয়েছেন। কিন্তু ইসরায়েল জানিয়েছে, এই পদ্ধতিতেই আপাতত অপারেশন চলবে।

Nagad
Nagad

ইসরায়েল এদিন আরো একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, তাদের ধারণা, গাজা স্ট্রিপে সমস্ত হামাস নেতাকে খতম করতে আরো কয়েকমাস সময় লাগবে। বস্তুত, গাজার একাধিক সুড়ঙ্গে সমুদ্রের জল ঢোকাতে শুরু করেছে ইসরায়েলের সেনা। এর ফলে হামাস নেতারা সুড়ঙ্গ ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হবেন বলে তাদের ধারণা। ইসরায়েল এদিন আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তাদের ধারণা গাজা উপত্যকায় সব হামাস নেতাকে হত্যা করতে আরও কয়েকমাস সময় লাগবে। বস্তুত গাজার একাধিক সুড়ঙ্গে সমুদ্রের পানি ঢোকাতে শুরু করেছে ইসরায়েলের সেনা। এর ফলে হামাস নেতারা সুড়ঙ্গ ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হবেন বলে তাদের ধারণা।

সূত্র: ডয়েচে ভেলে