প্রকাশিত: ২:০৫ অপরাহন, december ১৯, ২০২৩
সারাদিন ডেস্ক
রাজধানীর গুলিস্তানে জিপিওর সামনে মালঞ্চ নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার শিহাব। তিনি জানান, গুলিস্তান জিরো পয়েন্টের সামনে একটি বাসে আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে যায়।