প্রকাশিত: ৬:১৯ অপরাহন, december ২৪, ২০২৩
নিজস্ব প্রতিবেদক:
আগামী দ্বাদশ সংসদ নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন। এই নির্বাচন স্বাধীনতা রক্ষা নির্বাচন বলে মন্তব্য করেছেন ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন- দেশের সর্বমুহূর্ত রক্ষার নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি ধারাবাহিকতা রাখার নির্বাচন।
রোববার (২৪ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের সামনে নির্বাচনী জনসংযোগের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমাকে ভোট দেন আর না দেন তবে দেশ এবং জাতির স্বার্থে এবং দেশের স্বাধীনতার স্বার্থে ভোটকেন্দ্রে ভোট দিয়ে বিশ্ব মোড়লদের জানান দেন যে, আমরা বাঙালি জাতি আমাদের ভাগ্য নির্ধারক। আমরাই সরকার নির্বাচিত করি।
আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দিন। আগামী ৭ জানুয়ারি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আপনারা সবাই শরিক হন।
ঢাকা ১৩ আসনে অত্যন্ত উৎসব মুখর নির্বাচনী পরিবেশ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ আসনে আরও প্রার্থী রয়েছে, তারা সবাই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। ৭ জানুয়ারি যে ভোট হবে তা হচ্ছে ভোটারদের উৎসব।
বক্তব্য শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারণা করেন তিনি।
এসময় নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ৩১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের নেতা-কর্মীরা।