Print

সারাদিন

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ‘নিষিদ্ধ’ তিন আফগান ক্রিকেটার

প্রকাশিত: ১২:৩৬ অপরাহন, december ২৬, ২০২৩

সারাদিন ডেস্ক

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় নাম ফজল হক ফারুকি, মুজিব উর রহমান কিংবা নাভিন উল হক। বিপিএল কিংবা বিগ ব্যাশে আছে তাদের কদর। দল পেয়েছেন তারা আইপিএলেও। কিন্তু তারা কেউই টুর্নামেন্টটিতে খেলতে পারবেন না।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড কড়া নিষেধাজ্ঞা দিয়েছে কেবল এই তিন ক্রিকেটারকে। আগামী দুই বছর বিশ্বের কোনো ফ্র্যাঞ্চাইজ লিগেই থাকতে পারবেন না তারা।

একই সঙ্গে তাদের বর্তমান অনাপত্তিপত্রও বাতিল করা হয়েছে। ২০২৪ সালের বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতেও এখন পর্যন্ত তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি। এসিবি এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণও জানিয়েছে।

এক বিবৃতিতে তারা বলেছে, ‘আফগানিস্তানের হয়ে ক্রিকেট খেলা জাতীয় দায়িত্ব। কিন্তু এই ক্রিকেটাররা দেশের চেয়ে বাণিজ্যিক লিগে খেলাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তারা যেহেতু সরে যেতে চাইছেন, এই কারণে আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চিন্তা করছে।’

নিষেধাজ্ঞা দেওয়ার আগে বোর্ড একটি তদন্ত কমিটি নিয়োগ করেছিল। আফগানিস্তানের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এসিবি জানিয়েছে।

Nagad
Nagad