Print

সারাদিন

বিআইসিএমের ১৬তম এজিএম অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৫৫ অপরাহন, december ২৮, ২০২৩

সারাদিন ডেস্ক

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডের বিজিআইসি টাওয়ারে অবস্থিত বিআইসিএমর সম্মেলন কক্ষে এ এজিএম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এজিএম এতে সভাপতিত্ব করেন।

ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার ও বিআইসিএম এর অন্যান্য সদস্যরা বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন।