Print

সারাদিন

‘ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে জনপ্রতিনিধিদের নির্দেশ, পাশে আছি’

প্রকাশিত: ১:৩৩ অপরাহন, মে ২৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সব সময় মানুষের পাশে আছি বলে জানিয়েছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন-এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস হয়েছে অনেক বেশি, বেড়িবাঁধ ভেঙেছে, ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে, বৈদ্যুতিক লাইন, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূলবর্তী এলাকার জনপ্রতিনিধি ও নেতাদের পাশে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নত হলে দ্রুতই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

আজ সোমবার (২৭ মে) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, তিনি বলেন, ‘অনেক এলাকা এখনো পানির নিচে। ক্ষতিগ্রস্ত এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। নগদ অর্থ দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের সাধ্যমতো সহযোগিতা দেবে।’

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘দুর্যোগ আসলে মানুষকে সহযোগিতার নামে বিএনপি শুধু ফটোসেশন করে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আজম, এস এম কামাল, শফিউল ইসলাম চৌধুরী নাদেল, বি এম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী। দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, উপ-দপ্তর সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Nagad
Nagad