Print

সারাদিন

মোংলায় গ্যাসবাহী জাহাজের ধাক্কায় মাছধরা ট্রলার ডুবি, নিখোঁজ ১

প্রকাশিত: ৪:০৭ অপরাহন, জুন ২৭, ২০২৪

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে যমুনা-২ নামে গ্যাসবাহী জাহাজের ধাক্কায় মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে এই দূর্ঘটনায় ওই ট্রলারে থাকা মহিদুল শেখ (২৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলে মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ জেলেকে উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস ও নৌপুলিশের দুবোরী দল নদীতে তল্লাশি চালাচ্ছেন।

মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ভোর আনুমানিক ৪টার দিকে মোংলা ঘষিয়াখালীর নৌ চ্যানেলের জয়খাঁ নামক স্থানে নদীতে মাছ ধরার সময় ঐ রুটদিয়ে যাওয়া গ্যাসবাহী জাহাজের পাখার সাথে দড়ি পেঁচিয়ে জেলেদের ট্রলার ডুবে যায়।

এসময় ট্রলারে থাকা দুই জেলের ভিতরে তরিকুল শেখ নামে এক জেলে সাঁতরে কুলে উঠতে পারলেও মহিদুল শেখ (২৫) নিখোঁজ রয়েছে। এ ঘটনায় গ্যাসবাহী জাহাজটিকে আটক করা না গেলেও সনাক্তের কাজ চলছে বলে জানান তিনি।

এসময় ট্রলারে থাকা জেলে তারিকুল সাঁতরিয়ে কুলে উঠতে পারলেও নিখোঁজ হন মহিদুল। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে নৌপুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এদিন সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এতে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার হলেও সন্ধান মেলেনি নিখোঁজ জেলে মহিদুলের।

Nagad
Nagad

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ভোর রাতে ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে এলপিজি পরিবহনকারী একটি জাহাজের ধাক্কায় নৌকা ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন বলে শুনেছি। নিখোঁজের সন্ধানে তল্লাশী অভিযান চলছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ওই জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।