Print

সারাদিন

নাশকতা চালাচ্ছে এরা ছাত্র না, দেশবাসীকে শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ২:৫২ অপরাহন, গাস্ট ৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

নাশকতাকারীদের শক্ত হাতে দমনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন-‘এখন যারা নাশকতা করছে, তারা কেউ ছাত্র নয়। তারা সন্ত্রাসী।’ এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই।’

রোববার (৪ আগস্ট) দুপুরে জাতীয় নিরাত্তা কাউন্সিলের বৈঠকে তিনি নির্দেশ দেন।

শেখ হাসিনা বলেন, এখন যারা নাশকতা করছে তারা ছাত্র নয়। তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই।

এর আগে আজ সকাল ১১টার পর গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি সঙ্গে বৈঠক করেন কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের মন্ত্রী-প্রতিমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, সচিব, সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, ফোর্সেস ইন্টেলিজেন্স ও এনএসআই-এর প্রধানসহ এ কমিটির সদস্য ২৯ জন।