Print

সারাদিন

পুলিশ কাজ শুরু করলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

প্রকাশিত: ৬:৫৪ অপরাহন, গাস্ট ১২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজ শুরু করলেই সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান। তিনি বলেন-দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যাঞ্জক। পরিস্থিতির আরও উন্নতি হলে সব নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে। দেশের ২০ জেলায় ৩০ মাইনরিটি রিলেটেড (সংখ্যালঘু সংক্রান্ত) অপরাধ হয়েছে।

আজ সোমবার (১২ আগস্ট) বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি সব সহিংসতা পরিহার করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

এর আগে ওয়াকার-উজ-জামান খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পরে খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশমানারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।