প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্, নভম্বর ৫, ২০২৪
সারাদিন ডেস্ক
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ নভেম্বর) দিনগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, শাহবাগ থানার একটি মামলায় মোল্লা জালালকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে সভাপতি পদে মোল্লা জালাল ও মহাসচিব পদে শাবান মাহমুদ জয়লাভ করেন।