প্রকাশিত: ৩:০৮ অপরাহন, নভম্বর ৬, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি ছিলেন আমির হোসেন আমু। গ্রেপ্তারের পর তাকে আজ আদালতে হাজির করা হবে।