Print

সারাদিন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৩৭ জন

প্রকাশিত: ১০:১২ অপরাহন, নভম্বর ১০, ২০২৪

সারাদিন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, একই সময়ে নতুন করে ১,৩৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৫৫ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন ভর্তিদের মধ্যে ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ৩৫১ জন, ঢাকা উত্তরে ২৫৭ জন, দক্ষিণ সিটিতে ১৭২ জন, বরিশাল বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬২ জন, খুলনা বিভাগে ১৩৯ জন, রাজশাহী বিভাগে ৬৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮ জন, সিলেট বিভাগে ৫ জন এবং রংপুর বিভাগে ৩৩ জন রোগী রয়েছেন।

গত একদিনে ১,৩৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পাওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭,৬৪২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৭২,৩৯৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

Nagad
Nagad