Print

সারাদিন

দেশে ফিরে বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন ড. ইউনূস

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্, নভম্বর ১৫, ২০২৪

সারাদিন ডেস্ক

কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত এ সম্মেলনে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে ঢাকায় পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী কর্মী ও তাদের পরিবারের জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। উদ্বোধনের পর তিনি কিছু অভিবাসী কর্মীর সঙ্গে কথা বলেন এবং তাদের সুবিধা ও কল্যাণের বিষয়ে খোঁজখবর নেন।

নতুন লাউঞ্জটিতে যেসব সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে তা হলো– নির্ধারিত অপেক্ষমান কক্ষ, বেবি-কেয়ার রুম, নারী-পুরুষের উভয়ের ইবাদতখানা এবং স্বল্পমূল্যের ক্যাফেটেরিয়া।

এদিন রাত ৮টার কিছু আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। এর আগে, বিকেল সাড়ে ৫টার (স্থানীয় সময় বেলা সাড়ে ৩টা) দিকে ঢাকার উদ্দেশ্যে বাকু ছাড়েন তিনি।

উল্লেখ্য, গত সোমবার আজারবাইজান যান ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভাষণ দেন তিনি। এ ছাড়া বুধবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এলডিসি উচ্চপর্যায়ের বৈঠক হয়। এই রূদ্ধদ্বার বৈঠকে প্রধান উপদেষ্টাও ছিলেন।

Nagad
Nagad