Print

সারাদিন

শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করল বিসিবি, চমক অনূর্ধ্ব-১৭ স্কোয়াডে

প্রকাশিত: ৬:৫০ অপরাহন, নভম্বর ১৯, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেটের পাইপলাইন শক্তিশালী করার অংশ হিসেবে শ্রীলঙ্কা সফরে অনূর্ধ্ব-১৭ দল পাঠানোর উদ্যোগ নিয়েছে। এই সফরকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

আগামী ২১ নভেম্বর লঙ্কার উদ্দেশে রওনা দেবে টাইগার যুবরা। সফরে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি তিন দিনের ম্যাচ এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে তারা। প্রথম এক দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর, বাকি দুটি ম্যাচ হবে ২৬ এবং ২৮ নভেম্বর।

এরপর ১ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম তিন দিনের ম্যাচ, বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ এবং ৮ ডিসেম্বর।

অনূর্ধ্ব-১৭ দলের কোচ হিসেবে থাকবেন তুষার ইমরান। বিসিবি জানিয়েছে, তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী পাইপলাইন তৈরি করতেই এই উদ্যোগ।

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ স্কোয়াড:
ফেরদৌস কবির, আব্দুল্লাহ আল মুহি, হৃদয় হোসাইন, ফারহান সাদিক, অদ্রিতো ঘোষ, আহসানুল হক মাহিম, রাকিবুল হোসেন, রাকিব খান, মেহেনুজ্জামান মাহবির, আতিকুর রহমান আশিক, আল আমিন হোসেন, আব্দুর রহিম, মাহির ইসমাম চৌধুরী, ইমরান হোসাইন, আল রাফি এবং সৌরভ কর্মকার।

স্ট্যান্ডবাই: আহসানুল মুমিন, মুবাসির ইসলাম, ফাইয়াজ রহমান এবং কাউসার আহমেদ।

Nagad
Nagad