Print

সারাদিন

‘সমন্বয়কদের ওপর হামলার ঘটনা সরকার হালকাভাবে নিচ্ছে না’

প্রকাশিত: ১২:৫৮ অপরাহন, নভম্বর ২৯, ২০২৪

সারাদিন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনা সরকার হালকাভাবে নিচ্ছে না বলে জানিয়েছেন পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন- সমন্বয়কদের ওপর হামলার বিষয়টিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। সমন্বয়করা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন, তাদের বিবেককে যেভাবে জাগ্রত করছেন, এটা নিশ্চয়ই অনেকের স্বার্থে লাগবে। তাদের নিরাপত্তার বিষয়টি কেবিনেটে আলোচনা হয়েছে। তাদের যে নিরাপত্তা প্রয়োজন, এটা আলোচিত হয়েছে। তবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন- ন্যায্য দাবি আদায়ের জন্য ধ্বংসাত্মক পন্থা বেছে নেওয়া যাবে না। অভিযোগ থাকলে সঠিক প্রক্রিয়ায় তা তুলে ধরতে হবে। ধ্বংসাত্মক কর্মকাণ্ডে কেউই লাভবান হবে না।

ব্রিফিংয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।