Print

সারাদিন

মাদকসেবন নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশিত: ৩:১৯ অপরাহন, december ৮, ২০২৪

নারায়ণগঞ্জ সংবাদদাতা:

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা তালতলা এলাকায় মাদকসেবন নিয়ে বিরোধের জেরে সজিব দেব নাথ (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ ডিসেম্বর) মধ্যরাতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত সজিব বরগুনার কাঠপট্রি রোডের আসুতোষ দেব নাথের ছেলে।

আটকরা হলেন- ফতুল্লার পাগলার বাসিন্দা রবি (১৮) ও সাজ্জাদ (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, তালতলা এলাকার একটি ড্রেজারে গাঁজা সেবন নিয়ে তর্কে জড়িয়ে পড়েন সজিব, রবি ও সাজ্জাদ। তর্কের একপর্যায়ে রবি ও সাজ্জাদ মিলে গাঁজা কাটার ছুরি দিয়ে সজিবের পেটে আঘাত করেন। চিৎকার শুনে ড্রেজার শ্রমিকরা ছুটে আসলেও হামলাকারীরা পালিয়ে যায়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুজনকে আটক করে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Nagad
Nagad