প্রকাশিত: ২:১৬ অপরাহন, december ১৮, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজ (১৮ ডিসেম্বর) সকালে তাকে কারাগার থেকে আদালতে আনা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আদালতে নজিবুর রহমানকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন, তবে তার পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহারে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপি এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে। ওই বছরের ৭ ডিসেম্বর ডিবি পুলিশ বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে ভাঙচুর ও হামলা করে, যার ফলে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় চলতি বছরের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন থানায় মামলা দায়ের করেন।