প্রকাশিত: ৬:২৪ অপরাহন, december ২১, ২০২৪
রাজশাহী সংবাদদাতা:
রাজশাহীর পুঠিয়ায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী ও এক কিশোরী নিহত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা খাতুন (২০) এবং শালি যুথি খাতুন (১৪)।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, আবু হানিফ মোটরসাইকেলে স্ত্রী ও শালিকে নিয়ে নাটোর যাচ্ছিলেন। শিবপুর এলাকায় একটি বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই আবু হানিফ ও যুথি মারা যান। গুরুতর আহত ফাতেমাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন ওসি মোজাম্মেল।