Print

সারাদিন

শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

প্রকাশিত: ১:২১ অপরাহন, december ২২, ২০২৪

সারাদিন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

এদিন দুপুরে তাজুল ইসলাম বলেন, আমরা আবেদন করেছি। রেড নোটিশ জারি হয়েছে কি না তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। তিনি জানান, ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনাসহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার।

এর আগে, গত ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেওয়া হয়েছিল।

গত ১৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এরপর থেকে তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়। রেড নোটিশ জারি হওয়ার ফলে বিশ্বব্যাপী শেখ হাসিনার অবস্থান শনাক্ত ও গ্রেপ্তার কার্যকর করার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Nagad
Nagad