Print

সারাদিন

চট্টগ্রামে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ৫:০৬ অপরাহন, december ২২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে ধর্ষণ মামলায় মো. মঞ্জু (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) ভোররাতে চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মঞ্জু ভোলা জেলার তজুমদ্দিন থানাধীন চাচরা গ্রামের নুরুজ্জামানের ছেলে। বর্তমানে নগরীর চকবাজার থানাধীন বাদুরতলা ইউনুচ কলোনিতে বসবাস করছেন তিনি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, ধর্ষণ মামলার আসামি মো. মঞ্জুকে গ্রেপ্তার করে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।