Print

সারাদিন

‘যারা অর্থ নিয়ে দেশ ছেড়েছে, তাদের অর্থ ফেরাতে চেষ্টা চলছে’

প্রকাশিত: ৭:২৫ অপরাহন, december ২৮, ২০২৪

টাঙ্গাইল সংবাদদাতা:

বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মুনসুর বলেছেন, যারা অর্থ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাদের অর্থ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মুদ্রাস্ফীতি এখনো অনেক বেশি থাকলেও, এটি কমিয়ে আনতে আগামী জুন মাস নাগাদ স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শনিবার (২৮ ডিসেম্বর) টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৪০০ তম শাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গভর্নর বলেন, ব্যাংক কোনো ব্যক্তিগত বা পারিবারিক প্রতিষ্ঠান নয়, এটি সবার জন্য। তিনি উল্লেখ করেন, বর্তমানে দেউলিয়া হওয়ার পথে থাকা ১০টি ব্যাংকের মধ্যে অনেক ব্যাংকই ঘুরে দাঁড়াচ্ছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মনিরুল মওলা স্বাগত বক্তব্য দেন। প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর মুহাম্মদ আব্দুস সামাদ।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আব্দুল জলিল, অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমানসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন।

Nagad
Nagad