Print

সারাদিন

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

সারাদিন ডেস্ক

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্ব। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনে ফজরের নামাজের পর থেকেই বয়ান শুরু হয়েছে। বয়ানে দ্বীনের শিক্ষা, ইসলামের প্রচার-প্রসার এবং বিশ্ব মুসলিম ঐক্য গঠনের বিষয়ে আলোচনা করা হচ্ছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এতে ৪১ জেলা ও ঢাকার একটি অংশের মুসল্লিরা অংশ নিয়েছেন। দ্বিতীয় পর্বে জুবায়ের অনুসারীদের ইজতেমা অনুষ্ঠিত হবে ৩-৫ ফেব্রুয়ারি, যেখানে ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা অংশ নেবেন। এরপর ১৪-১৬ ফেব্রুয়ারি সাদ অনুসারীদের ইজতেমা অনুষ্ঠিত হবে।

প্রথম পর্বে অংশ নেওয়া ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিদের মধ্যে আছেন:গাজীপুর, নড়াইল, রাজশাহী, নাটোর, গাইবান্ধা, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, রংপুর, বগুড়া, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, ফরিদপুর, রাজবাড়ী, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কুমিল্লা, কুড়িগ্রাম, পঞ্চগড় এবং ঢাকার ডেমরা, কাকরাইল, মিরপুর, ধামরাই, দোহার ও নবাবগঞ্জ এলাকার মুসল্লিরা।

এবারের ইজতেমায় এখন পর্যন্ত তিনজন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন:আমিরুল ইসলাম (৪০), আবদুল কুদ্দুস গাজী (৬০), সাবেদ আলী (৭০)।

ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তায় পুলিশ ও র‌্যাবের কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে। আয়োজক কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব দুটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম ধাপ এবং ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা অনুষ্ঠিত হবে।

Nagad
Nagad