প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্, মে ২৪, ২০২৫
সারাদিন ডেস্ক
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আগাম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শনিবার (২৪ মে) বিক্রি হচ্ছে ঈদযাত্রার চতুর্থ দিন অর্থাৎ ৩ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট।
রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, ঈদ উপলক্ষে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা ৩৩ হাজার ৩১৫টি। ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
এর আগে, ৩১ মে, ১ জুন ও ২ জুনের টিকিট যথাক্রমে ২১, ২২ ও ২৩ মে বিক্রি হয়েছে। আগামী ২৫, ২৬ ও ২৭ মে বিক্রি হবে যথাক্রমে ৪, ৫ ও ৬ জুনের টিকিট।