Print

সারাদিন

টোকিওতে ড. ইউনূসের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, মে ২৮, ২০২৫

সারাদিন ডেস্ক

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের (জেআইপিএফএল) সভাপতি তারো আসো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ বুধবার (২৮ মে) জাপানের টোকিওতে ইম্পেরিয়াল হোটেলে তারো আসো ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে আজ জাপান পৌঁছান। সফরকালে তিনি নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। বাসস