Print

সারাদিন

ঈদ উৎসবে জমজমাট ওয়ালটন ফ্রিজের বিক্রি

প্রকাশিত: ৩:৫৬ অপরাহন, জুন ৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ঈদুল আজহা সামনে রেখে দেশজুড়ে জমে উঠেছে ফ্রিজ বিক্রির বাজার। এর মধ্যেও ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের রেফ্রিজারেটর। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুমগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বগুড়া, বাগেরহাট, ফেনী, নরসিংদীসহ বিভিন্ন এলাকার ওয়ালটন প্লাজা ব্যবস্থাপক ও অঞ্চল প্রধানরা জানান, ঈদের আগে ফ্রিজ বিক্রি নিয়ে শোরুমগুলোতে যেন উৎসব চলছে।

ঈদ উপলক্ষে ওয়ালটনের ‘দেশজুড়ে তোলপাড়, ওয়ালটন পণ্য কিনে হতে পারেন আবারো মিলিয়নিয়ার’ শীর্ষক ডিজিটাল ক্যাম্পেইনের সিজন ২২ চলছে। এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা ১০ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন। এর পাশাপাশি থাকছে ক্যাশ ভাউচার ও বিভিন্ন উপহার। ইতোমধ্যে পাঁচজন ক্রেতা এই ক্যাম্পেইনে মিলিয়নিয়ার হয়েছেন এবং অসংখ্য ক্রেতা পেয়েছেন লাখ টাকা মূল্যের ক্যাশ ভাউচার।

ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক জানান, প্রযুক্তি, মান ও সেবার দিক থেকে ওয়ালটন সব সময়ই এগিয়ে। তিনি বলেন, “আমাদের ফ্রিজে রয়েছে অ্যাডভান্সড আইওটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। সেইসঙ্গে বিস্তৃত বিক্রয়োত্তর সেবা গ্রাহকদের আস্থার অন্যতম কারণ।”

ওয়ালটনের ফ্রিজে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি এবং ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা দেওয়া হচ্ছে। দেশজুড়ে ৯০টির বেশি সার্ভিস সেন্টারের মাধ্যমে দ্রুত ও মানসম্পন্ন সেবা পৌঁছে দেওয়া হচ্ছে গ্রাহকদের দোরগোড়ায়।

ঈদ বাজারে ওয়ালটনের শোরুমগুলোতে ১৫ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ ৮০ হাজার টাকার মধ্যে ৩০০টিরও বেশি মডেলের ফ্রিজ ও ডিপ ফ্রিজ পাওয়া যাচ্ছে। প্রতিটি মডেলেই রয়েছে নানা ডিজাইন ও কালার অপশন, যা সব শ্রেণি-পেশার ক্রেতাদের চাহিদা পূরণে সক্ষম।

Nagad
Nagad