Print

সারাদিন

‘তেলের দাম কমেছে, অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না, তাহলে ব্যবস্থা’

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, জুন ৫, ২০২৫

সারাদিন ডেস্ক

জ্বালানি তেলের দাম কমার পরও কেউ যদি ঈদে বাসে বাড়তি ভাড়া নেয়, তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘তেলের দাম কমানো হয়েছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভাড়া নিয়ে একটি বিচ্ছিন্ন অভিযোগে ১০০ টাকা অতিরিক্ত আদায়ের ঘটনা ঘটেছিল, যাত্রীকে টাকা ফেরত দেওয়ার পাশাপাশি জরিমানা করা হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, ‘বাড়তি ভাড়ার কিছু সাধারণ অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে নির্দিষ্ট অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ৩১ মে জ্বালানি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ডিজেলের দাম প্রতি লিটার ২ টাকা এবং পেট্রল ও অকটেনের দাম ৩ টাকা করে কমানো হয়।

Nagad
Nagad