Print

সারাদিন

জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত: ১২:০১ অপরাহন, জুলই ১, ২০২৫

সারাদিন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই মাসকে গণজাগরণ ও জাতীয় ঐক্যের মাস হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এ অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই-আগস্ট মাসজুড়ে আমরা গত বছরের একটি প্রতিকী দিনকে আবার পুনরুজ্জীবিত করব। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্র, জনতা, রিকশাচালক, শ্রমিক ও কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সে লক্ষ্য বাস্তবায়নে আমরা নতুন করে শপথ নেবো।’

তিনি আরও বলেন, ‘কোনো স্বৈরাচার যেন ভবিষ্যতে মাথাচাড়া দিতে না পারে, সেজন্য এ কর্মসূচি আমরা প্রতি বছর পালন করব।’

প্রধান উপদেষ্টা মাসব্যাপী ‘জুলাই-আগস্টের পুনরুত্থান কর্মসূচি’ সফল হোক বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এ অনুষ্ঠানমালার মাধ্যমে আমাদের স্বপ্ন আবার জেগে উঠুক, ঐক্য সর্বমুখী হোক এবং জাতি হোক অটুট।’

Nagad
Nagad