Print

সারাদিন

ওপেনএআই আনছে নিজস্ব এআই ব্রাউজার, চ্যালেঞ্জে কি গুগল ক্রোম!

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫

সারাদিন ডেস্ক

চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই শিগগিরই একটি এআই-চালিত ওয়েব ব্রাউজার উন্মোচন করতে যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি সরাসরি গুগল ক্রোম-এর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ব্রাউজারটি ব্যবহারকারীদের ওয়েব ব্রাউজিং অভিজ্ঞতা নতুনভাবে সাজাবে। এটি অনেকটা পারপ্লেক্সিটির ‘Comet’ বা The Browser Company-এর ‘Arc/Dia’ এর মতো কাজ করবে। তবে পার্থক্য হলো, ওপেনএআই-এর ব্রাউজারটি ব্যবহারকারীর কিছু ইন্টারঅ্যাকশন সরাসরি চ্যাটজিপিটির ভেতরেই রাখবে, ব্যবহারকারীকে আর আলাদা লিঙ্কে পাঠানোর প্রয়োজন পড়বে না।

ব্রাউজারটিতে ওপেনএআইয়ের নিজস্ব ওয়েব-ব্রাউজিং এজেন্ট ‘অপারেটর’ অন্তর্ভুক্ত থাকতে পারে বলেও জানিয়েছে সূত্র।

এর আগে, ২০২৪ সালে ওপেনএআই একটি ব্রাউজার তৈরির পরিকল্পনা করেছিল বলে জানিয়েছিল। ধারণা করা হচ্ছে, পারপ্লেক্সিটির মতো ওপেনএআই-ও সরাসরি ব্যবহারকারীর ডেটা সংগ্রহের সুযোগ এবং গুগলের মধ্যস্থতা ছাড়াই নতুন ব্যবহার অভিজ্ঞতা তৈরি করার স্বাধীনতা চায়।

নতুন ব্রাউজারটি কবে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে, সে বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে প্রযুক্তি বিশ্বে এটি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সূত্র: টেক ক্রাঞ্চ

Nagad
Nagad